শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

ছাতকে গৃহবধূ ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের ছাতকে এক গৃহবধূ (৩৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে শাহ আলম (৪০) নামের লম্পট ধর্ষককে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। সে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনুর গ্রামের মৃত মাসুম খার ছেলে।

জানা যায়, মঈনপুর গ্রামের দিনমজুরের স্ত্রী, এক সন্তানের জননী স্থানীয় দোলারবাজার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে মাঝে মধ্যে এসে জিয়ের কাজ করতো। এতে তার প্রতি লালসা পড়ে গ্রামের মাসুম খার ছেলে, তিন সন্তানের জনক শাহ আলমের। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় ওই গৃহবধুকে স্বাস্থ্য কমপ্লেক্স এর ছাদে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষন করে শাহ আলম। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার প্রার্থী হয় ওই নির্যাতিতা গৃহবধূ। এক পর্যায়ে সোমবার সকালে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পলাশ চন্দ্র দাশের নেতৃত্বে ধর্ষক শাহ আলমকে মঈনপুর গ্রাম থেকে গ্রেফতার করে থানায় পাঠান।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নির্যাতিতা ওই গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা (নং-১৩) দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com