শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু

দিরাইয়ে উপজেলা খাদিমুল কোরআনের নতুন কমিটি গঠন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই উপজেলা খাদিমুল কোরআন পরিষদের দুই বছর মেয়াদি নতুন কমিটি শুক্রবার বাদ জুমআ দিরাই উপজেলা জমিয়তের কার্যালয়ে গঠন উপলক্ষে এক মিটিং অনুষ্ঠিত হয়। কমিটি গঠন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনার মুফতি মাওলানা শফিকুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্যবৃন্দ।
পরে সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার। পরিষদের সভাপতি হলেন হাফিয আকমল হোসেন, সহ-সভাপতি তাহের আহমদ, হাফিয সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মুক্তাদির সরদার, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকিত, হাফিয মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সরদার, অর্থ সম্পাদক মাওলানা বশির আহমদ, প্রচার সম্পাদক মাওলানা সুজাত আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা আজমল হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ মিয়া, সহ-দপ্তর সম্পাদক রুকনুজ্জামান জহুরী, শিক্ষা-সাহিত্য ও পাঠাগার সম্পাদক হাফিয মাওলানা শাব্বির আহমদ সরদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক, সমাজসেবা সম্পাদক মোঃ বদরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা ওবায়দুল হক চৌধুরী, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মোঃ হারুন সরদার, মোঃ রফিকুল হক চৌধুরী।
পরে হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক আল্লামা আহমদ শফি, সিলেটস্থ দরগাহ মাদরাসার সাবেক মুহতামিম মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়া, দিরাই উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা নাজিম উদ্দিন ও পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুক্তাদির সরদারের পিতা মোঃ আব্দুল কাদির সরদারের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মুফতি মাওলানা শফিকুল আহাদ সরদার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com