শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

চাকুরী প্রলোভনে ধষর্ণের অভিযোগ: ধর্মপাশায় মানববন্ধন

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

এক নারীকে চাকুরী দেওয়ার কথা বলে জোরপূর্বক ধর্ষণ করার দায়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ মুরাদ ও তার ঘনিষ্ট বন্ধু মোহনগঞ্জ পৌরসভার বাসিন্দা কেন্দ্রিয় মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী খান আর্নিকের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা আওয়ামী মহিলালীগের ও যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালণ করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা নারী নেত্রী আছমা আক্তার, খুকি আক্তার, এলিজা, জান্নাতুল ফেরদৌস, তামান্না আক্তার, রোজিনা, ইউপি সদস্যা পারভীন বেগম ও বীর মুক্তি যোদ্ধা সুলতান মজুমদার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মুরাদ ও আর্নিক তারা দুইজন এক জোট হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই এলাকার সহজ-সরল মেয়েদেরকে চাকুরী দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা পয়সা হাতিয়ে নিয়েই তারা ক্লান্ত হয়না। তারা ওইসব অনেক মেয়েকেই বেকায়দায় ফেলে জোরপূর্বক ধর্ষণ করে স্বর্বশ্ব লুটে নেয় বলেও তাদের বিরুদ্ধে এলাকায় অভিযোগ রয়েছে। এছাড়াও এ সরকার ক্ষমতায় আসার পর তারা বিভিন্ন দালালী তদবীর নিয়ে মাসের পর মাস ঢাকায় পরে থেকে তারা দুইজনই বর্তমানে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। অচিরেই দুই জনের ফাসি চাই। তারা নারী দেহলোভী, দুষ্ট, লম্পট শ্রেণির লোক এবং নারীর দালাল ও শক্তিশালী চক্র।

মানববন্ধনের শেষে বিক্ষোভ মিছল উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com