শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

এক সিরিয়াল রেপিস্টকে ৮৯৭ বছরের কারাদণ্ড

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রয় চার্লস ওয়ালার নামের এক সিরিয়াল রেপিস্টকে ৮৯৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় একটি আদালতে এই রায় দেওয়া হয়। ধর্ষণ ছাড়াও অপহরণ, বিদেশী অনুপ্রবেশের সহায়তার মামলায় দোষী সাব্যস্ত হন ওয়ালার। আর এই সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৮৯৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, ৬০ বছর বয়সী ওয়ালার গত ১৫ বছর ধরেই কারাগারে রয়েছেন। জীবনের বাকি সময়গুলোও তার এই কারাগারেই কাটাতে হবে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরের পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য আভিস বেয়ারি বলেন, ওয়ালার নর্দার্ন ক্যালিফোর্নিয়ার অনেক নারীকে ধর্ষণ করেছে। অনেক সময় সে বাড়িতে ঢুকে যেত এবং জোর করে ধর্ষণ করতো। এছাড়া সে মাঝে মাঝে চুরিও করতো। সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com