সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

একুশে পদক পাচ্ছেন ২১ জন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২১ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। স্বীকৃতি প্রদানের ক্ষেত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম নিম্নে উল্লেখ করা হলো।
১. মরহুম মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার) ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন তিনি।
২. মরহুম শামছুল হক। ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন তিনি।
৩. মরহুম আফসার উদ্দীন আহমেদ (অ্যাডভোকেট)। তিনি ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।
৪. বেগম পাপিয়া সারোয়ার। তিনি শিল্পকলায় (সংগীত) অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
৫. রাইসুল ইসলাম আসাদ। তিনি শিল্পকলায় (অভিনয়) অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
৬. সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম)। তিনি শিল্পকলায় (অভিনয়) অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
৭. আহমেদ ইকবাল হায়দার। তিনি শিল্পকলায় (নাটক) অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
৮. সৈয়দ সালাউদ্দীন জাকী। তিনি শিল্পকলায় (চলচ্চিত্র) অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
৯. ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়। তিনি শিল্পকলায় (আবৃত্তি) অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
১০. পাভেল রহমান। তিনি শিল্পকলায় (আলোকচিত্র) অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
১১. গোলাম হাসনায়েন। তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
১২. ফজলুর রহমান খান ফারুক। তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
১৩. বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা। তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।
১৪. অজয় দাশগুপ্ত। তিনি সাংবাদিকতায় অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
১৫. অধ্যাপক ড. সমীর কুমার সাহা। তিনি গবেষণায় অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
১৬. বেগম মাহফুজা খানম। তিনি শিক্ষায় অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
১৭. ড. মির্জা আব্দুল জলিল। তিনি অর্থনীতিতে অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
১৮. প্রফেসর কাজী কামরুজ্জামান। তিনি সমাজসেবায় অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
১৯. কবি কাজী রোজী। তিনি ভাষা ও সাহিত্যে অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
২০. বুলবুল চৌধুরী। তিনি ভাষা ও সাহিত্যে অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।
২১. গোলাম মুরশিদ। তিনি ভাষা ও সাহিত্যে অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com