শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাইয়ে চাকায় ওড়না পেচিয়ে নারীর মৃত্যু

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ইজিবাইকের চাকার সাথে গায়ের ওড়না পেচিয়ে জয়তুন বিবি (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাইয়ের রফিনগর ইউনিয়নে। নিহত জয়তুন বিবি ইউনিয়নের মাছিমপুর গ্রামের রুস্তম মিয়ার স্ত্রী। শনিবার সকাল সাড়ে দশটায় দিরাই শ্যামারচর রোডের চকবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জয়তুন বিবির সাথে থাকা স্বজন সাহেদা বেগম জানান, তারা সকালে সিলেটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাজানগর বাজার থেকে ইজিবাইক চড়ে দিরাই বাসস্ট্যান্ড আসছিলেন। চকবাজার এলাকায় আসার পর জয়তুন বিবির গলায় থাকা ওড়না ইজিবাইকের চাকার সাথে পেচিয়ে গিয়ে টান খেয়ে গাড়িতে পড়ে অজ্ঞান হন। সাথে সাথে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জয়ন্ত রায় ও দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) আশরাফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com