বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সিলেটে মাদরাসা ছাত্র হত্যায় সহপাঠীর মৃত্যুদণ্ড

সিলেটে মাদরাসা ছাত্র হত্যায় সহপাঠীর মৃত্যুদণ্ড

mammm-300x166আমার সুরমা ডটকম : সিলেটের হযরত শাহজালাল (রহ) কাসিমূল উলুমের মাদরাসার ছাত্র আমির আব্বাস (১৮) হত্যা মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার সিলেট মহানগর দায়রা জজ মোঃ আকবর হোসেন মৃধা সাইফুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। ঘটনার পর থেকে সাইফুর এখনও পলাতক রয়েছে। আদালত আসামীকে মৃত্যুদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। সাইফুর ওসমানীনগর থানার গলমুকাপন (পীরবাড়ি)’র মৃত মুতিউর রহমানের ছেলে। ২০১২ সালের ২৫ জুন ভোরে মাদ্রাসা ছাত্রাবাসে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করা হয় আব্বাসকে। ঘটনার পর থেকেই সহপাঠী সাইফুল পলাতক। ঘটনার পরদিন নিহতের বাবা আব্দুস সালাম বাদী হয়ে সাইফুলকে আসামি করে মহানগর পুলিশের কোতোয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন। পুলিশের তদন্ত শেষে শাহ্ সাইফুর রহমানকে একমাত্র আসামি করে দণ্ডবিধির ৩০২ ধরায় অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়ে মহানগর দায়রা জজ আদালতে প্রেরিত হলে রাষ্ট্রপক্ষ থেকে আদালতে মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। পরে বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে রায় ঘোষণা করেন। মামলাটি পরিচালনা করেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. মফুর আলী। আসামিপক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী ছিলেন সৈয়দ মোহাম্মদ তারেক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com