বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

টিকা নিয়েও করোনায় মারা গেলেন সিলেটের এমপি মাহমুদ উস সামাদ

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ২টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী। এক মাস আগে তিনি করোনার টিকাও নিয়েছিলেন। রোববার সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে বিমানে অসুস্থ অনুভব করায় সেখান থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সোমবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকালে পরীক্ষার ফল পজিটিভ আসে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিলো। সেখানেই তিনি আজ মারা যান।

মাহমুদ উস সামাদের বড় ভাই আহমেদ উস সামাদ চৌধুরী ফেসবুকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই সংসদ সদস্য ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে করোনার টিকা নেন। এরপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সিলেট-৩ আসন থেকে নির্বাচিত হন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com