সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

আল-হক্ব ফুযালা পরিষদ দরগাহপুরের বৈঠক অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খলিফায়ে মাদানী মাওলানা আব্দুল হক শায়খে গাজিনগরী মদফুনে মাক্কি রহ-এর প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসার ফুযালাদের সংগঠন আল-হক্ব ফুযালা পরিষদ দরগাহপুরের কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক দরগাহপুর মাদরাসায় বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন মাওলানা নূরুল মুত্তাকিন, মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা কয়েছ আহমদ রায়হান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ফরীদ আহমদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আকমল হোসাইন, মাওলানা আজিজুল হক, মাওলানা আব্দুল মুছাব্বির ও মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমী।

সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হয়। এরমধ্যে আগামী ৭ শাবান পরিষদের নতুন কমিটি গঠনের লক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন কমিটির আহ্বায়ক হলেন মাওলানা ফখরুল ইসলাম খান, সদস্য সচিব হলেন মাওলানা আনোয়ার পাশা, সদস্য মাওলানা নূরুল মুত্তাকিন, মাওলানা আজিজুল হক, মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com