বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

জামালগঞ্জে অসহায়দের মাঝে সামগ্রী বিতরণ

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নে বিদ্যুৎতের আগুনে ৯টি পরিবারের ক্ষতি গ্রস্তদের মাঝে প্রায় অর্ধ লক্ষ টাকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদ হল রুমে বিতরণ করা হয়। বেহেলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২০ হাজার ও বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদারের ব্যক্তিগত তহবিল থেকে সর্বমোট ৫০ হাজার টাকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. খোকন মিয়া, ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী খোকন মিয়া, উদ্যোক্তা মো. আফাই হোসেন, যুবলীগ নেতা নিবারণ কান্তি দাসসহ প্রমূখ।
বেহেলী ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদারের পক্ষ থেকে বিদ্যুৎতের আগুনে পুড়ে যাওয়া ক্ষতি গ্রস্থ আয়না মিয়া, আইন উদ্দিন, জাকারিয়া, আতাবুর রহমান, রোকসানা বেগম, জাকির হোসেন, বানেছা বেগম, রহুল আমিন, রিনা বেগমের পরিবারের মাঝে পরিবারের কাপড়, বালতি, কলস, প্লেইট, গ্লাস, জগসহ রান্না করার জন্য প্রয়োজনীয় সাসগ্রী বিতররণ করেন ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার। তিনি জানান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয়ের নির্দেশে ৯টি পরিবারের মাঝে প্রায় ৫০ হাজার টাকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিহরণ করেছি। জানা যায়, বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামে গত ২২ মার্চ দিবাগত রাত ৯ ঘটিকায় বিদ্যুৎতের আগুনে ৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, ওসি সাইফুল আলম, প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ২ বান টিন, ৬ হাজার টাকা ও ২০ কেজি চাউল ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রত্যেকের মাঝে বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com