সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

হেফাজত নেতা ইসলামাবাদী রিমান্ডে

আমার সুরমা ডটকম:

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে ২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বরের একটি নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। আদালত তার সাত দিনের রিমান্ড আবেদন গ্রহণ করেছেন।

এর আগে রোববার রাতে তাকে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান, মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।

গ্রেপ্তারের পর সাম্প্রতিক কিছু ঘটনা ও ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের বিষয়ে ঢাকায় ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হয়।

এদিকে গতকাল হাটহাজারীতে বৈঠক শেষে আজিজুল হককে আটক করা হয়েছিল বলে দাবি করে সংগঠনটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী বলেছিলেন, রোববার সন্ধ্যার পর হাটহাজারী মাদ্রাসায় বৈঠক শেষে ঢাকা ফেরার পথে নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com