মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

জনকণ্ঠ ভবনে সাংবাদিকদের তালা

আমার সুরমা ডটকম:

দৈনিক জনকণ্ঠ ভবনের মূল ফটকে তালা দিয়ে ভবনের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত সাংবাদিকরা।

জনকণ্ঠে গণছাঁটাই বন্ধ, পদোন্নতি, ইনক্রিমেন্ট এবং ওয়েজবোর্ড বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রবিবার বেলা ১২টার দিকে প্রতিষ্ঠানটির সামনের সড়কে অবস্থান নেন সংবাদকর্মীরা। এসময় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এরই একপর্যায়ে বিক্ষুব্ধ সংবাদকর্মীরা জনকণ্ঠ ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

আন্দোলনে সমর্থন জানিয়ে সেখানে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ডিআরইউ ও ক্র্যাব নেতৃবৃন্দসহ অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকরা।

এর আগে গত ১৫ মার্চ দৈনিক জনকণ্ঠের ৬০ শতাংশ সাংবাদিকদের একসঙ্গে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। এই ‘গণছাঁটাই’ বন্ধে ওইদিন বিকালেই জনকণ্ঠ অফিসের সামনে সাংবাদিক নেতারা সমাবেশ শুরু করে প্রতিবাদ জানান। পরে বিষয়টি নিয়ে তথ্য মন্ত্রণালয়কে মীমাংসার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। এরপর নতুন করে একজন সংবাদিককে অব্যাহতি দেওয়া হয়। এই ঘটনার পর রবিবার চাকরিচ্যুত সাংবাদিকরা জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান নেন।

চাকরিতে পুনর্বহালের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খায়রুল আলমসহ অন্য নেতারা উপস্তিত হন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খায়রুল আলম বলেন, ‘চাকরিতে পুনর্বহালের দাবিতে সাংবাদিকদের আন্দোলনের সঙ্গে রয়েছি আমরা। আমরা কর্তৃপক্ষের কাছে বলতে চাই আপনার দ্রুত সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করুন।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ক্র্যাব ও অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকরাও সংহতি প্রকাশ করে আন্দোলনে যোগ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com