বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী গ্রেফতার

আমার সুরমা ডটকম:

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে। এছাড়া সুনামগঞ্জ ও সিলেটে নাশকতার সঙ্গেও পুলিশ সংশ্লিষ্টতা পেয়েছে তার। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র জিসানুল এ তথ্য জানান।

বৃহস্পতিবার দিবাগত (৭ মে) রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়ায় আব্বাসী জামে মসজিদ থেকে সিআইডি ঢাকার একটি টিম গ্রেফতার করে শাহীনুর পাশা চৌধুরীকে। এ সময় রমজানের শেষ ১০ দিনের এতেকাফে ওই মসজিদে অবস্থান করছিলেন তিনি। সিআইডি কর্মকর্তা জিসানুল হক বলেন, ‘সাম্প্রতিক সময়ে হেফাজত ব্রাহ্মণবাড়িয়ায় যে তান্ডব চালিয়েছে এর সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে তার। তাই গ্রেফতার করা হয়েছে তাকে। এছাড়াও সুনামগঞ্জ ও সিলেটের নাশকতার সঙ্গেও রয়েছে তার সংশ্লিষ্টতা। ব্রাহ্মণবাড়িয়ার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে নেয়া হয় তাকে। পুলিশ জানায়, হেফাজতের নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে তার সম্পর্ক ছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com