শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২০১, শনাক্ত ১১ হাজার ১৬২

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২০১, শনাক্ত ১১ হাজার ১৬২

amarsurma.com

আমার সুরমা ডটকম:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৯৩ জনের। মৃতের হার ১.৬০ শতাংশ। মৃতদের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ৮২ জন মহিলা।

এর আগে, গতকালই একদিনে সর্বাধিক ১৬৩ জন মারা যাওয়ার রেকর্ড হয়েছিল। এছাড়া কয়েকদিন ধরে প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। গত ১ জুলাই ১৪৩, ২ জুলাই ১৩২, ৩ জুলাই ১৩৪ এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়।বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের ৬০৫টি পরীক্ষাগারে ৩৭ হাজার ১৪৭টি নমুনা সংগ্রহের পর ৩৫ হাজাপর ৬৩৯টি নমুনা পরীক্ষা করলে শনাক্ত হন ১১ হাজার ১৬২ জন। মোট শনাক্ত হন ৯ লক্ষ ৭৭ হাজার ৫৬৮ জন। শনাক্তের হার ৩১.৩২ শতাংশ। বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মৃত খুলনা বিভাগের ৬৬ জন ও দ্বিতীয় অবস্থানে ঢাকা বিভাগের ৫৮ জন। মৃতদের মধ্যে ৬০ উর্ধ বয়সের ১১৫ জন, ৫০ উর্ধ ৪৭ জন ও ৪০ উর্ধ ২৫ জন।

এপর‌্যন্ত সারাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৮২৯৮৩২ জনের এবং মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com