বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

চিত্রনায়িকা পরীমণি আটক, মাদক উদ্ধার

আমার সুরমা ডটকম:

গ্রেফতার করা হয়েছে চিত্রনায়িকা পরীমণিকে। আজ বুধবার রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেফতার করে। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালানো হয় এবং তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক উদ্ধার করা হয়েছে। বলে জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তারা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রসঙ্গত, আজ বুধবার (৪ আগস্ট) বেলা পৌনে চারটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী এ চিত্রনায়িকার বনানীর বাসায় উপস্থিত হয়। এরপর আতঙ্কিত পরী লাইভে এসে তাদের পরিচয় পাননি বলে দাবি করেন।

উল্লেখ্য, ১৪ জুন দুপুরে সাভার থানায় নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ছয় জনের নামে মামলা দায়ের করেন নায়িকা পরীমণি। মামলায় নাসির ইউ মাহমুদকে প্রধান আসামি করা হয়। এরপর বেশ কিছু সিসিটিভি ফুটেজে পরী বিতর্কিত হয়ে ওঠেন। আসামিরা বর্তমানে জামিনে বাইরে আছেন। স¤প্রতি রাজধানী থেকে পিয়াসা ও মৌ নামে দুই মডেল গ্রেফতার হয়েছেন। তাদের বাসায় বিপুল মদ ও ইয়াবা পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com