বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আমার সুরমা ডটকম:

সংক্রমণ বেড়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বিডিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদি দেখি আমাদের দেশে সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে, তখন বন্ধ করার সিদ্ধান্ত তো শিক্ষা মন্ত্রণালয়কে নিতেই হবে। আমরা পরামর্শ সেভাবেই দেবো। আমরা চাইব না যে, আমাদের ছেলেমেয়েরা সংক্রমিত হোক।

তিনি বলেন, ‘অনেক দেশেই তো স্কুল কয়েকবার খুলেছে, আবার বন্ধ করেছে, আবার খুলেছে। আমাদের দেশেও একই নীতি ফলো করবো। আমরা চাই, আমাদের ছেলেমেয়েদের লেখা শুরু হয়ে যাক। যদি সংক্রমণ বৃদ্ধি পায়, তাহলে আমরা বন্ধ করে দেব।’

১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে জাহিদ মালেক বলেন, শিশুদের করোনা আক্রান্তের হার কম। ১২বছর বয়সের শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত এখনো আসেনি। ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, দেড় বছর বন্ধ থাকার পর দেশে করোনা সংক্রমণ কমতে থাকায় আগামী রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com