সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

মক্কার গ্র্যান্ড মসজিদে ফিরলো জমজমের পানি

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

১৮ মাসেরও বেশি সময় বিরতির পর মক্কার গ্র্যান্ড মসজিদে স্থাপিত মার্বেল পাথরের উপরে রাখা জমজমের পানি ভরা পাত্রগুলো আবারও তীর্থযাত্রী এবং মুসল্লিদের জন্য উপলব্ধ হলো।

দুটি পবিত্র মসজিদের প্রেসিডেন্সি করোনাভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরে মুসল্লি ও দর্শনার্থীদের পরিবেশন করার জন্য গ্র্যান্ড মসজিদে জমজমের পানির ১৫৫ টি স্থির মার্বেল স্টেশন (মাশরাবিয়া) এবং ২০ হাজার কন্টেইনার পুনরায় স্থাপণ করেছে। ২০২০ সালের প্রথম দিকে কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের পর কর্তৃপক্ষ পানি সরবরাহ করা বন্ধ করে দেয়।

তীর্থযাত্রী ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে জমজমের পানির পাত্র নিয়মিত পরিস্কার ও জীবাণুমুক্ত করা হয়। গ্র্যান্ড মসজিদে জমজম ওয়াটারিং বিভাগের পরিচালক আব্দুর রহমান আল জহরানি বলেন, তার বিভাগ মসজিদে দর্শনার্থীদের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে পাত্র পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখার চেষ্টা করে। ধোয়ার প্রক্রিয়াটি পাঁচটি ধাপের মধ্য দিয়ে যায়, তিনি বলেন, পরিষ্কার করার জন্য একটি নির্দিষ্ট, সুগন্ধি মুক্ত সাবান ব্যবহার করা হয়। পর্যায়গুলোর মধ্যে রয়েছে জীবাণুমুক্তকরণ, শুকানো এবং সংরক্ষণ করা। কনটেইনারগুলো নির্দিষ্ট গাড়িতে করে গ্র্যান্ড মসজিদের ফিলিং পয়েন্টে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, মসজিদ কমপ্লেক্সের ভিতরে বিশেষ যন্ত্রপাতির সাহায্যে পুরো কার্যক্রম পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com