বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

সারাদেশে চালু হয়েছে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা

আমার সুরমা ডটকম:

মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা চালু হয়েছে। সকাল থেকে এ সেবা বন্ধ ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে পুনরায় সেবা চালুর বিষয়টি জানায় বিটিআরসি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের গ্রাহকেরা এখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রি. জে. এহসানুল করিম।

তিনি বলেন, ধীরে ধীরে কাজ চলছে, কিছুক্ষণের মধ্যেই সারা দেশে মোবাইল ফোনের ইন্টারনেট আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে। শুক্রবার সকাল থেকে মোবাইলে ইন্টারনেট সেবা পাচ্ছিলেন নাা ঢাকাসহ সারা দেশের গ্রাহকেরা। বিভিন্ন জেলা থেকে ইনকিলাবের প্রতিনিধিরা জানিয়েছেন, মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে না পেরে অনেক গ্রাহক তাদের ফোন করেছেন। মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটি এসএমএসে লেখা হয়েছে- ‌প্রিয় গ্রাহক, বন্ধ ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমে বলেন, কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটা বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com