বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
এখনও সিলেট সীমান্তে পড়ে আছে হতভাগা দুই বাংলাদেশীর লাশ

এখনও সিলেট সীমান্তে পড়ে আছে হতভাগা দুই বাংলাদেশীর লাশ

amarsurma.com
দিরাইয়ে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

আমার সুরমা ডটকম:

এখনোও সিলেট কানাইঘাটের ডোনা সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে পড়ে আছে হতভাগা দুই বাংলাদেশীর লাশ। গুলিতে প্রাণ হারান তারা। বুধবার সকাল থেকে ভারত অভ্যন্তরে লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানান স্থানীয়রা। এ ঘটনার প্রায় দুইদিন অতিবাহিত হতে চললেও লাশ দুটি একই স্থানে পড়ে আছে এখনোও।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ২টায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, বিজিবি-বিএসএফ আলোচনা চলছে, লাশ উদ্ধার হলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। আর কত সময় লাগতে পারে-এমন প্রশ্নে ওসি তাজুল ইসলাম বলেন, ব্যাপারটি বিজিবি ভালো বলতে পারবে। আমারা কেবল লাশ বুঝে নিতে পারার দায়িত্ব রাখি।

এর আগে গত মঙ্গলবার গভীর রাতে অথবা গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছিলো পুলিশ। এমনকি পুলিশ ও স্থানীয়দের ধারণা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে মৃত্যু হয় তাদের। নিহতরা হলেন সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের পুত্র আসকর আলী (২৫) একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র আরিফ হোসেন (২২)।

নিহতদের স্বজনরা জানান, মঙ্গলবার বিকালে তাঁরা দুইজন বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর আর ফেরেননি। বুধবার ভোরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে স্থানীয়রা লাশ দেখতে পান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com