বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

মডেলিং জগতকে বিদায় জানালেন পাকিস্তানি সুপারমডেল

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

মডেলিং ছাড়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সুপারমডেল আবীর রিজভী। উন্নত জীবনের আশায় তিনি ২০১২ সালে মডেলিং জগতে পা রেখেছিলেন। কিন্তু শান্তি মেলেনি। আর তাই মডেলিং ইন্ডাস্ট্রিকে বিদায় জানালেন তিনি। পাকিস্তানি এই মডেল সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে মডেলিং ইন্ডাস্ট্রি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

ইনস্টাগ্রামে আবির রিজভী জানিয়েছেন, ‘সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের মাঝে ছোট্ট করে একটি ঘোষণা দিতে চাই। আমি মডেলিং জগত থেকে বিদায় নিচ্ছি। মডেলিং জগত আমার কাছে ছিল রোলার কোস্টারের মতো। এখন আমি এখান থেকে বিদায় নিয়ে প্রশান্তির নিঃশ্বাস নিতে চাই।’

তিনি আরও জানান, ‘মডেলিং জগতে যারা আমাকে সহযোগিতা করেছেন এবং পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ছিলেন আমার কাছে স্বপ্নের মতো। আমি এখন অন্য পেশার সঙ্গে যুক্ত হয়ে জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাকে ভালোবাসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই সুখে শান্তিতে থাকুন।’

পাকিস্তানি মডেল আবির রিজভী ১৯৯২ সালে করাচি শহরে জন্মগ্রহন করেন। ২০২০ সালে হাম স্টাইল অ্যাওয়ার্ডে সেরা মডেল নির্বাচিত হন ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই মডেল। এছাড়াও সাহির লোধির একটি সিনেমাতেও বিশেষ ভূমিকায় দেখা যায় তাকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com