বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো মুহিব্বুল্লাহ বাবুনগরীকে

amarsurma.com

আমার সুরমা ডটকম:

চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে দেশের বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে। আজ সোমবার সকাল ১২টা ৩০ মিনিটে তিনি ঢাকা বিমানবন্দরে পৌঁছান। গুলশানের এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হবে বলে জানিয়েছেন হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক।

গত শনিবার থেকে তিনি চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তার শামীম বখশের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তবে স্বাস্থ্যের অবনতি হওয়ায় চট্টগ্রামে চিকিৎসকদের মেডিকেল বোর্ড বসে। মেডিকেল বোর্ডের পরামর্শে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী শুক্রবার থেকে কোন খাবার-দাবার খেতে পারছেন না। অবস্থার অবনতি হওয়ায় শনিবার (৬ নভেম্বর) দুপুরে তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়।

এর আগে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হলে ফটিকছড়িস্থ নাজিরহাট সেবা ক্লিনিকে তাকে ভর্তি করানো হয়। সে সময় তার শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন দেশের সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা ইয়াহিয়া।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com