বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
আমরা অজান্তেই বড়লোক হয়ে যাচ্ছি: সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী

আমরা অজান্তেই বড়লোক হয়ে যাচ্ছি: সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী

amarsurma.com

আমার সুরমা ডটকম:

আমরা অজান্তেই বড়লোক হয়ে যাচ্ছি। অথচ টেরই পাচ্ছি না। রাত পোহালেই আয় বাড়ছে বাংলাদেশের। ইতিমধ্যেই আমাদের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার ছাড়িয়েছে। গতকাল সুনামগঞ্জের জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। তিনি আরো বলেন, করোনার সময় আমাদের কিছুটা ক্ষতি হয়েছে। কিন্তু আমরা সেটা পুষিয়ে নেব। তবে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, বড়লোকের কিছু বড়লোকি রোগ আছে। সেগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে।
করোনার সময়েও মাথাপিছু আয় বৃদ্ধির প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘যদিও সরকারিভাবে এটা আমি প্রকাশ করিনি। প্রধানমন্ত্রী দেশে আসার পরে তার সঙ্গে কথা বলে তার অনুমতি নিয়ে এটা আমরা ঢাকঢোল পিটিয়ে বলে দেব। কারণ, এটা ভালো কাজ।’ তিনি আরো বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পাহাড়, হাওর, ভাটি, উপকূল, চরাঞ্চলসহ সব এলাকার উন্নয়নে কাজ করছি। প্রধানমন্ত্রীর কাছে যেকোনো প্রকল্প নিয়ে গেলে তিনি দেখেন, এতে মানুষের কী উপকার হবে। নিম্ন আয়ের মানুষ উপকৃত হবে কি না। তিনি চান প্রকল্প হবে জনকল্যাণে।’ সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত এই সভা চলে। সভার আগে পরিকল্পনামন্ত্রী আধুনিকায়নের কাজ শেষ হওয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষের উদ্বোধন করেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন মো. শামস উদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল হক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সুনামগঞ্জ কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com