মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
ডিজেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত রাজনৈতিক: জ্বালানি সচিব

ডিজেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত রাজনৈতিক: জ্বালানি সচিব

amarsurma.com

আমার সুরমা ডটকম:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত রাজনৈতিক, আমলাদের নয় বলে মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান। বৃহস্পতিবার ‘জ্বালানির মূল্যবৃদ্ধি: ভবিষ্যৎ প্রভাব’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। জ্বালানি খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন এফইআরবি (ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ) অন লাইনে এই সেমিনারের আয়োজন করে।

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, আমলারা এত বড় সিদ্ধান্ত নিতে পারেন না। ছয় মাস অপেক্ষা করেই দাম সমন্বয় করা হয়েছে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসির) উদ্বৃত্ত আয় সরকার না নিলে আরও ছয় মাস অপেক্ষা করা যেত। উদ্বৃত্ত আয়ের ১০ হাজার কোটি টাকা গত দুই বছরে নিয়ে গেছে সরকার।

তিনি বলেন, অর্থনীতিতে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু বিপিসির হাতে অর্থ ছিল না। আমদানি বন্ধ হয়ে গেলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। সরবরাহ ঠিক রাখতে হলে চাইলেই দাম কমানো যায় না। বিশ্ববাজারে দাম কমার সঙ্গে সঙ্গে দেশে সমন্বয় করা হবে। তবে তেলের দাম কমানোর পর পরিবহন ভাড়া কমবে কি না, সেই নিশ্চয়তা জ্বালানি বিভাগ দিতে পারবে না। পেট্রল ও অকটেনের আপাতত দাম বাড়ানোর কোনো চিন্তা নেই বলেও জানান তিনি।

এফইআরবির চেয়ারম্যান অরুণ কর্মকারের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক শামীম জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেনসেমিনারে বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বেলায়েত হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন, ক্যাবের জ্বালানিবিষয়ক উপদেষ্টা শামসুল আলম, সিপিডির গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম, বস্ত্র খাতের ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি এ কে এম হাতেম, তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল, যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com