শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
উন্নত যোগাযোগ ও মডেল ইউনিয়ন গড়তে আনারস প্রতীককে বিজয়ী করুন

উন্নত যোগাযোগ ও মডেল ইউনিয়ন গড়তে আনারস প্রতীককে বিজয়ী করুন

amarsurma.com

দিরাইয়ে আনারস প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৪নং চরনারচর ইউনিয়ন নির্বাচনে জনগণ মনোনীত আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী পরিতোষ রায়ের সমর্থনে এক বিশাল জনসভা শনিবার বিকেলে ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।
এলাকার প্রবীণ ব্যক্তি সুধীর বাবুর সভাপতিত্বে ও প্রফেসর মোস্তাহার মিয়া মোস্তাকের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরনারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরিতোষ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর বিধান দাস, মোশাররফ হোসেন, আলী আমজদ, বিবেকানন্দ রায়, ইস্কান্দর মিয়া, জহরলাল দাস, রাজধর মিয়া, বিধান দাস, বাদল চৌধুরী, রফিকুল ইসলাম, রূপ মিয়া, আজিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দিরাই উপজেলার মধ্যে অন্যতম অবহেলিত ইউনিয়ন হচ্ছে চরনারচর। এই ইউনিয়নে বিগত দিনের চেয়ারম্যানরা এলাকার উন্নয়ন না করে নিজেদের পকেট ভরেছেন। নির্বাচন আসলে তারা বার বার আশ্বাস দিয়েও কাক্সিক্ষত কোন উন্নয়ন করেন নি। এজন্য এখনই সার্বিক উন্নয়নের জন্য আনারস প্রতীকের পরিতোষ রায়কে ভোট দিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com