রবিবার, ০৭ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

দিরাইয়ে নির্বাচনী টাকা নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সদ্য সমাপ্ত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট না দেয়াকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ইউনিয়নের তাড়ল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন তাড়ল গ্রামের আহম্মদ চৌধুরী। একই গ্রামের সুফি মিয়া নির্বাচনে পরাজিত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আহম্মদ চৌধুরীর বিরোধিতা করেন। গত শনিবার দুপুরে দিরাই বাজারের হাইস্কুল রোডস্থ হলিকোণা নৌকা ঘাটে আহম্মদ চৌধুরীর ভাই সুজন মিয়া মিয়া একই গ্রামের সুফি মিয়াকে সকল প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে নৌকার বিরোধিকা করার বিষয়ে জিজ্ঞেস করলে উভয়ের মধ্যে হাতাহাতি ও মারধরের অভিযোগ ওঠে।
মারধরে আহত করে সুফি মিয়া রাতে আহম্মদ চৌধুরীকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের জের ধরে রোববার সকালে চেয়ারম্যান প্রার্থী আহম্মদ চৌধুরীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক সুফি মিয়ার বাড়িতে হামলা চালান। এ সময় দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হন।
আহতরা হলেন আহম্মদ চৌধুরীর পক্ষের মৃত হাবিবুর রহমানের ছেলে আমিনুর চৌধুরী (২৬), শাতির মিয়র ছেলে আলআমিন চৌধুরী (৩৮), সুফি মিয়া চৌধুরী (৫৫), তার ছেলে ইদু মিয়া চৌধুরী (৩০)। গুরুতর আহত আমিনুর চৌধুরী ও আলআমিন চৌধুরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে এখন পর্যন্ত কেউ মামলা করেনি, কাউকে গ্রেফতারও করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com