শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
রাষ্ট্রপতির সাথে জমিয়তের সংলাপ: নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রস্তাব

রাষ্ট্রপতির সাথে জমিয়তের সংলাপ: নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রস্তাব

amarsurma.com

আমার সুরমা ডটকম:

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে চলমান সংলাপে অংশ নিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বুধবার দলের অন্যতম জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর নেতৃত্বে ৭ জনের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেয়। সংলাপে অংশ নিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনসহ ৬ দফা প্রস্তাবনা পেশ করেন জমিয়ত নেতৃবৃন্দ।
সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জমিয়ত মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন সার্চ কমিটি নয় আইন করে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জমিয়ত। তিনি বলেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, প্রশাসনে রদবদল ও প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েনের ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়ার প্রস্তাব করেছি আমরা। কারণ আমরা মনে করি একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। তাই এই বিষয়টিতে আমরা বিশেষভাবে জোর দিয়েছি।
গত ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) নির্বাচন কমিশন গঠন নিয়ে চলমান সংলাপে অংশ নিতে রাষ্ট্রপতির দফতর থেকে আমন্ত্রণ পায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এরপরই সংলাপে অংশ নিতে নীতিগত সিদ্ধান্ত নেয় জমিয়ত। দলের সভাপতি আল্লামা শায়েখ জিয়াউদ্দিন সংলাপে অংশ নিতে সিনিয়র সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করে দেন। তবে করোনা টেস্ট সংক্রান্ত জটিলতার কারণে মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী সংলাপে অংশ নিতে পারেননি।
সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ কুদ্দুস (আরজাবাদ), মাওলানা আব্দুল কুদ্দুস (মানিকনগর), এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com