সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
‘টেলিটকের লোকসান ৪০০ কোটি টাকা’

‘টেলিটকের লোকসান ৪০০ কোটি টাকা’

ta_103536আমার সুরমা ডটকম : সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটকের লোকসানের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩৯৯ কোটি ৮৪ লাখে দাঁড়িয়েছে বলে সংসদকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমি তখন ৩০ দিন হলো দায়িত্ব নিয়েছি এসে দেখি টেলিটক গত ১০ বছরে শুধু লোকসানই দিয়েছে। লোকসান বাড়তে বাড়তে ৩৯৯ কোটি ৮৪ লাখ টাকা হয়েছে। এতো দিনেও কেন প্রতিষ্ঠানটি নিজের পায়ে দাঁড়াতে পারলো না সেটি বোধগম্য নয়। তবে আশাবাদ জানিয়ে তারানা হালিম বলেন, টেলিটককে লোকসানের হাত থেকে লাভজনক প্রতিষ্ঠানে দাঁড় করাতে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটিকে নতুনভাবে বাজারজাত করা হবে। এছাড়া দক্ষিণ কোরিয়াকে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য অনুরোধ করেছি। একই সঙ্গে দেশের প্রতিটি ডাকঘরে টেলিটকের একটি করে সার্ভিস সেন্টার খোলার সুপারিশ করা হয়েছে। এ সময় তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে টেলিটক শুধু ব্যবসা করার জন্য আসেনি। এটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তারপরও আমাদের চেষ্টা আছে টেলিটককে নিজের পায়ে দাঁড় করানোর। আশা করি আমরা সেটি পারবো। উল্লেখ্য, সরকারি এই মোবাইল কোম্পানির যাত্রা শুরু হয় ২০০৫ সালে। পথচলার শুরু থেকে এখন পর্যন্ত সরকারি এ প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com