বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

শাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এ কথা জানিয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে উদ্ধার করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সদস্য ও ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অবরুদ্ধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে সাড়ে ৫টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এসময় শিক্ষার্থীরা সেখান থেকে একটু পিছু হটে ইট পাটকেল ছুড়তে থাকেন।

পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর এক পর্যায়ে ২৫-৩০টি রাউন্ড গ্রেনেড এবং প্রায় ৩০ রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা যায়। এসময় পুলিশের গুলিতে এক নারী পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম আহত হয়েছেন।

পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তালা ভেঙে অবরুদ্ধ অবস্থা থেকে উপাচার্যকে উদ্ধার করে তার বাসভবনে পৌঁছে দেয় পুলিশ সদস্যরা। ঘটনার পরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবির বলেন, আমাদের অনেক শিক্ষক, ভিসি দপ্তরের কর্মকর্তা এবং পুলিশসহ অনেকেই আহত হয়েছেন। আমি সবার খোঁজ খবর না নিয়ে কিছু বলতে পারছি না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com