বুধবার, ১৭ Jun ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫

ভারতের সবচেয়ে বড় সোনার ভান্ডারের খোঁজ দেয় পিঁপড়েরা!

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

সম্প্রতি ভারতের সবচেয়ে বড় স্বর্ণ ভান্ডারের খোঁজ মিলেছে বিহারের জামুই জেলার করমটিয়া এলাকায়। দেশটির ৪৪ শতাংশ স্বর্ণ ভান্ডার রয়েছে এই এলাকাতেই। এক সময় যে এলাকায় মাওবাদীদের বন্দুকের নল কথা বলত, এখন সেই এলাকাই সোনা ফলাচ্ছে!

সবচেয়ে আশ্চর্যের বিষয় গাছ-গাছালি আর লাল মাটির নীচে যে এত বড় সোনার ভান্ডার লুকিয়ে রয়েছে তা কেউ কোনও দিন ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি। এই সোনার ভান্ডারের সন্ধান পেতে ৪০ বছর সময় লেগে গিয়েছে। এখান থেকে ২২৩ টন সোনা পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।

কী ভাবে এই সোনার ভান্ডারের খোঁজ মিলল তার পিছনেও একটি দারুণ কাহিনি আছে। জানেন কি, কোনও বিজ্ঞানী বা অন্য কোনও যান্ত্রিক উপায়ে এর খোঁজ মেলেনি। বিশাল এই সোনার ভান্ডারের খোঁজ দিয়েছে পিঁপড়েরা। অবিশ্বাস্য হলেও, এমনই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি, ওই এলাকায় চার দশক ধরে একটি বিশাল বটগাছ রয়েছে। রোদের তেজ আর গরমের হাত থেকে বাঁচতে পিঁপড়েরা বটগাছের নীচে বাসা বানাতে শুরু করে। মাটি খুঁড়ে যখন নীচ থেকে উপরে তোলা শুরু করে পিঁপড়েরা, তখন সেই মাটির মধ্যে হলুদ চকচকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিশে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি মুহূর্তে ওই এলাকার লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে।

সূত্র: এবিপি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com