শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

রাঙামাটিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

amarsurma.com
দিরাইয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী আটক

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের প্রেজুছড়া থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে। তার নাম জয়ন্ত চাকমা (৫৩)। সে স্থানীয় মৃত মূরতি লাল চাকমার ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রাঙামাটি জেলা সদর উপজেলার মগবান ইউনিয়নের প্রেজুছড়া থেকে বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ১০টার সময় যৌথ বাহিনীর অভিযানিক টীম ঝটিকা অভিযান চালিয়ে অস্ত্রসহ জয়ন্ত চাকমা নাম একজনকে আটক করেছে। তার ঘরে তল্লাশী চালিয়ে এ সময় ১টি একনলা বন্দুক সদৃশ যন্ত্র, ১টা দা, ১টা বাটন মোবাইল ও ২টা সীম উদ্ধার করা হয়।

অভিযানের সাথে জড়িত এসআই (নিঃ) জুলফিকার আলী বলেন, জেলা সদর থেকে প্রায় ২৫ কিঃ মিটার দূরের মগবান ইউনিয়নের প্রেজুছড়া থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে তোলা হলে, বিজ্ঞ আদালত তাকে জেলে প্রেরণ করেন।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com