বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাইয়ে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

মুজিব শতবর্ষ উপলক্ষে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষে’ ১৫-১৬ মার্চ দুই দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ শেষে গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জের দিরাইয়ের স্থানীয় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৫টি পরিবারের ৩০ জনকে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে বীজ, সার, চারা, নেট, ঝাঝরি, প্রুটিং লাইফ, স্প্রে মেশিনসহ নগদ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর সুনামগঞ্জের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জেলা প্রশিক্ষণ অফিসার মোস্তফা ইকবাল আজাদ, দিরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদ আহমেদ, দৈনিক ইনকিলাব, দৈনিক খোলাকাগজ ও ডেইলি অবজারভার পত্রিকার দিরাই উপজেলা সংবাদদাতা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, আমার সুরমা ডটকমের স্টাফ রিপোর্টার মোঃ সাইফুর রহমান, জনতার কণ্ঠের বার্তা সম্পাদক এস এম উমেদ আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com