সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল খালিক বুড়মপুরী

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল খালিক বুড়মপুরী

amarsurma.com

আবদুর রহমান জামী, শান্তিগঞ্জ প্রতিনিধি:

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বাংলাবাজার জামে মসজিদ’র ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালিক (২য় স্থান) অর্জন করে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত ২২ মার্চ ২০২২ ইং সকাল ১১টায় এক প্রশিক্ষণ কর্মশালা ও ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি এবং র‌্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ইসলামের প্রসার প্রচারে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও দু’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে সুনামগঞ্জ জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ তিনজন ইমামকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও শ্রেষ্ট ইমাম ঘোষনা করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপ-পরিচালক জনাব মোঃ মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ  জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিমসহ বিভিন্ন উপজেলা হতে আগত ইমাম-মোয়াজ্জিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাওলানা আব্দুল খালিক বুড়মপুরী ইসলামিক ফাউন্ডেশন শান্তিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্বরত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com