বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
 জামালগঞ্জ বাধ নির্মাণে ব্যাপক দুর্নীতী, অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 জামালগঞ্জ বাধ নির্মাণে ব্যাপক দুর্নীতী, অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

ডুবছে হাওর, কাঁদছে কৃষক, সুনামগঞ্জের হাওর ডুবি দায় কার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাধ নির্মাণে ব্যাপক দুর্নীতী, অনিয়মের প্রতিবাদ, কৃষকদের ফসলের নিশ্চিয়তা প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নজরখালি বাঁধভেঙ্গে টাঙ্গুয়ার হাওর, ধর্মপাশা চন্দ্রসোনার তাল, দিরাই সহ বিভিন্ন হাওর তলিয়ে যাওয়ার প্রতিবাদে সমাবেশে হাওর বাচাও আন্দোলনের উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ এর সভাপতিত্বে, সম্মানিত সদস্য বাদল কৃষ্ণ দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম কলন্দর, বিশেষ অতিথি জেলা মহিলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সুজন এর সদস্য মারজানা ইসলাম শিবনা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য হাফসা বেগম, ইউপি সদস্যা রাবেয়া, হাওর বাচাও আন্দোলনের নেতা আব্দুল আল মামুন, কৃষক জমির উদ্দিন, কায়েশ, কৃষাণী সাহিদা আক্তার, লতিফা, রেখা রানী, প্রমিলা রানী, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মার্চ নজরখালী বাঁধে ফাটল দেখা দেয় বিষয়টি আমরা সাথে সাথে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবহীত করেছে। কিন্তু এর পাঁচদিন পর বাঁধ ভেঙ্গে হাওর তলিয়ে গেল প্রশাসন কি ভূমিকা নিয়েছে তা প্রশ্নবিদ্ধ। হাওর ডুবির পর পাউবো নির্বাহী প্রকৌশলীর আচরণ ছিল সন্দেজনক। তারা অস্বীকার করছেন এ বাঁধ তাদের না। মানববন্ধনে প্রশ্ন রাখা হয় তাহলে এবাঁধে যে ৯ লক্ষ টাকা দেওয়া হলো এটা কি সরকারের না পাউবো নির্বাহী প্রকৌশলীর ব্যক্তিগত। টাঙ্গুয়ার হাওর ডুবির দায় কাবিটা স্কিম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির। যাদের স্বাক্ষরে পিআইসিকে টাকা প্রদান করা হয়েছে এবং যে পিআইসি এ বাঁধের কাজ করেছে তাদের সবাইকে আসামী করে মামলা দায়েরের হুমকি দেওয়া হয় সমাবেশ থেকে।

তারা আশংঙ্কা প্রকাশ করে বলেন, সুনামগঞ্জে পাউবোর জন্য সরকারী, বেসরকারী গোয়েন্দা সংস্থা সমুহ জরিপ করে সকলকে দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদান করা হোক। পাউবো ও স্থানীয় দালাল চক্র অবৈধ ভাবে বাঁধের টাকা আত্নসাৎ করে, বাঁধ দুর্বল করেছে, তাই বাধ ভেঙ্গে যাচ্ছে। হাওর ডুবি কৃষকের দায় নিবে কে। এর জন্য দায়ী কারা, কেন এত দুনীতি, এসব এখন খোঁজে বের করতে হবে। আর যদি একটি বাঁধভেঙ্গে আর হাওর ডুবি হলে সুনামগঞ্জ পাউবো ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। হাওর ডুবির সকল দায় তাদের নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com