বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সংসদে প্রশ্নোত্তরে তথ্যমন্ত্রী : সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে

সংসদে প্রশ্নোত্তরে তথ্যমন্ত্রী : সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে

images_103867আমার সুরমা ডটকম : সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতা নির্ধারণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সংসদে প্রশ্নোত্তর পর্বে মীর মোস্তাক আহমদের এক প্রশ্নের জবাবে তিনি আজ রোববার একথা বলেন। মীর মোস্তাক বলেন, বর্তমানে অসংখ্য সাংবাদিক দেখা যায়, যাদের অনেকের সাংবাদিক হওয়ার ন্যূনতম যোগ্যতা নেই। ফলে অনেক অবাস্তব ও অলীক সংবাদের মুখোমুখি হতে হয়। তিনি মন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও তথ্য মন্ত্রণালয় কর্তৃক সাংবাদিক হওয়ার জন্য কোনো ছাড়পত্র দেয়ার ব্যবস্থা করা যায় কি না? জবাবে মন্ত্রী বলেন, প্রচলিত আইনে বা নীতিমালায় সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতা নির্ধারণের কোনো মানদ- নেই। তবে অনেক সাংবাদিক রয়েছেন যারা প্রাতিষ্ঠানিকভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত ও পেশার প্রতি দায়বদ্ধ। বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ সংশোধন করে সাংবাদিকতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার বিষয়টি অন্তর্ভূক্ত করা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিকেল সাড়ে ৪টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com