শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ভারতের নুপুর শর্মা ও নবীন জিন্দালকে আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি দিতে হবে: জমিয়ত

ভারতের নুপুর শর্মা ও নবীন জিন্দালকে আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি দিতে হবে: জমিয়ত

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ভারতের নুপুর শর্মা ও নবীন জিন্দলকে আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি দেওয়ার দাবী জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর প্রিয়তমা স্ত্রী উম্মুল মু’মিনীন হযরত আয়েশা সিদ্দীকাহ রা.কে নিয়ে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে বিশ্বের সকল মুসলিম নর-নারীর কলিজায় আঘাত করেছেন। শুধু তাই নয় বরং চরম ধৃষ্টতাপূর্ণ এই মন্তব্য করে তারা নতুন করে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। স্বাভাবিক কারণে শুধু দলীয় পদ স্থগিত করা তাদের জন্য যথেষ্ট নয়। আইনের আওতায় এনে তাদের যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। নতুবা এই জঘন্য অপরাধের কঠিন খেসারত ভারতের ক্ষমতাসীন সরকারকে দিতে হবে।
গতকাল গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এসব কথা বলেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com