বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

amarsurma.com
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আমার সুরমা ডটকম ডেস্ক:

মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। সুলতানের প্রাসাদ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টায় তিনি শপথ নেবেন। খবর আলজাজিরার। ইব্রাহিম আনোয়ার হবেন দেশটির দশম প্রধানমন্ত্রী। গত শনিবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আনোয়ারের পাকাতান হারাপান (পিএইচ) জোট নির্বাচনে সর্বাধিক ৮২ আসন জিতেছে। সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিনের পেরিকাতান ন্যাশনাল জোট পেয়েছে ৭৩ আসন। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১২ আসনের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই লাভ করেনি।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনের ফল শেষ পর্যন্ত ঝুলন্ত পার্লামেন্টে গিয়ে ঠেকে। তবে দেশটির বিরোধী জোট দাবি করেছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন তারা নিশ্চিত করতে পেরেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com