শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

ডুংরিয়ায় নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

amarsurma.com
ডুংরিয়ায় নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে ‘বায়তুল মামুর ডুংরিয়া নোয়াগাঁও দক্ষিণ জামে মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শুক্রবার বাদ জুমআ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল কাসেম চাতলপাড়ি, ডুংরিয়া মহিলা মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হাই, আমার সুরমা ডটকম সম্পাদক হাফিয মাওলনা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা সফির উদ্দিন, মুফতি মাওলানা শামছুল ইসলাম ও মসজিদের মুতাওয়াল্লী মাস্টার আলী আকমান প্রমুখ।
বার্মিংহাম প্রবাসি ব্যারিস্টার মাওলানা বদরুল হকের অর্থায়নে নির্মিত হচ্ছে এ মসজিদটি। এছাড়াও তার অর্থায়নে এ এলাকায় আরও উন্নয়নমূলক কাজ হচ্ছে। এরমধ্যে চাতলপাড় গ্রামে মরহুম শফিকুল ইসলামের ঘর নির্মাণ, পাথারিয়া গ্রামের মাওলানা জসিমের বাড়িতে টিউবওয়েল স্থাপন ও ভাটিপাড়া ইউনিয়নে শীতবস্ত্র ও চাল বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন।
উল্লেখ্য, ব্যারিস্টার মাওলানা বদরুল হক সিলেটের বালাগঞ্জ উপজেলার মোহাম্মদ সাল গ্রামের সাবেক চেয়ারম্যার মরহুম মাওলানা আব্দুল আজিজের দ্বিতীয় ছেলে। মাওলানা আবুল কাসেম শায়খে চাতলপাড়ির মুনাজাতের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ সমাপ্ত ঘোষণা করা হয়।

amarsurma.com

মাওলানা আবুল কাসেম শায়খে চাতলপাড়ির মুনাজাতের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ সমাপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com