বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

ভরে গেছে গোলাপবাগ মাঠ

amarsurma.com
ভরে গেছে গোলাপবাগ মাঠ

আমার সুরমা ডটকম:

গণসমাবেশ করার অনুমতি পেয়েই ঢাকার গোলাপবাগ মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেল থেকে মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। রাত ৮টা পর্যন্ত গোলাপবাগ মাঠ ও চারপাশের সড়কগুলো লোকে লোকারণ্য দেখা গেছে। নেতাকর্মীদের ভিড়ে সড়কে যানজট সৃষ্টি হয়েছে। মাঠের ভেতর ও সড়কে নেতাকর্মীরা খণ্ড খণ্ড হয়ে মিছিল করছেন।
সমাবেশের মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্যাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ দলীয় নেতৃবৃন্দ রয়েছেন।
এদিকে, গোলাপবাগ মাঠের পশ্চিম পাশে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু করেছেন শ্রমিকরা। মাঠে চারটি ফটক রয়েছে। এ ফটক দিয়েই প্রবেশ ও বের হওয়া যাবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে পৌছেঁছেন। ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তবে সমাবেশে আসার পথে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেক নেতাকর্মী। চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন বলেন, সড়কে বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে সমাবেশস্থলে এসেছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com