সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

এবার লবণের দাম বাড়ল

amarsurma.com
এবার লবণের দাম বাড়ল

আমার সুরমা ডটকম:

সপ্তাহের ব্যবধানে লবণের দাম কেজিতে তিন টাকা পর্যন্ত বেড়েছে। লবণের পাশাপাশি নতুন করে বেড়েছে পেঁয়াজ, আলু, মসুর ডাল, ময়দা ও আটার দাম। রোববার (১১ ডিসেম্বর) এ দাম বেড়েছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
টিসিবি জানিয়েছে, এক সপ্তাহ আগে লবণের কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা। এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪২ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে লবণের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা। শতাংশের হিসাবে বেড়েছে ছয় দশমিক ৬৭ শতাংশ।
একই দিনে দাম বেড়েছে আলু ও দেশি পেঁয়াজের। আলুর দাম ২১ দশমিক ২৮ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ২২ থেকে ৩৫ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ২২ থেকে ২৫ টাকা। আর দেশি পেঁয়াজের দাম পাঁচ দশমিক ৫৬ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৩৫ থেকে ৫০ টাকা। ছোট দানার মসুর ডালের দাম সপ্তাহের ব্যবধানে এক দশমিক ৮৫ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৩০ থেকে ১৪০ টাকা। প্যাকেট ময়দার দাম বেড়েছে পাঁচ দশমিক ৮১ শতাংশ। এতে এক কেজি প্যাকেট ময়দা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৪ টাকা, যা আগে ছিল ৭৫ থেকে ৮০ টাকা। আর খোলা আটার দাম এক দশমিক ৬৩ শতাংশ বেড়ে কেজি ৬০ থেকে ৬৫ টাকা বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৬০ থেকে ৬৩ টাকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com