বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

ফুটবলের রাজা পেলে আর নেই

amarsurma.com
ফুটবলের রাজা পেলে আর নেই

আমার সুরমা ডটকম ডেস্ক:

ফুটবল কিংবদন্তী পেলে আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত একটায় সর্বকালের সেরা হিসবে খ্যাত সাবেক এই ব্রাজিলিয়ান খেলোয়াড় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স পেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সাম্প্রতিক সময়ে গুরুতর অসুস্থ পেলে জীবনের শেষ কিছু দিন কাটিয়েছেন মেডিকেলের বিছানায়। মেডিকেল থেকেই তিনি এবারের কাতার বিশ্বকাপ দেখেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর।তার হাত ধরেই ব্রাজিল ১৯৫৮,৬৬,৭০ সালে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে।
 মূলত বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি শেষ কয়েক বছর ধরে কোলন ক্যানসারের সাথে লড়েছিলেন এই ফুটবল গ্রেট।দীর্ঘ সময় ধরে লড়ে গেলেও শেষ পর্যন্ত এই মরণব্যাধির কাছে হার মানতে হল ফুটবলের রাজাকে।সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর প্রথম নিশ্চিত করেন তাঁর মেয়ে কেলি নাসিমেন্তো। পরে তাঁর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও জানানো হয় এ খবর।
তিন তিনবার দলকে বিশ্বকাপ জেতানো পেলের তার বর্ণিল ফুটবল ক্যারিয়ারে রেকর্ড এক হাজার ২৮১টি গোল করেছেন যা আজও ভাঙতে পারেনি কেউ।তার শৈল্পিক ফুটবলে গল্প আজও কোটি কোটি ভক্তের মুখে মুখে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com