বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

ইজতেমায় কার বয়ান কখন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। কিন্তু এর দুইদিন আগ থেকেই কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাদ ফজর বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের জন্য প্রাথমিক আম বয়ান হয়েছে।

বৃহস্পতিবার বাদ জোহর বয়ান করেছেন মাওলানা রবিউল হক। আসর পর বয়ান করেছেন মাওলানা ফারুক। বাদ মাগরিব বয়ান করছেন মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ানে বাংলা অনুবাদ করছেন মাওলানা জোবায়ের আহমদ। আরবি অনুবাদ করছেন মাওলানা আব্দুল মতিন। এছাড়াও ইজতেমার মূল কার্যক্রমের তিন দিনই করা হবে গুরুত্বপূর্ণ বয়ান, তাবলিগের কোন মুরব্বি আলেম কখন বয়ান করবেন তুলে ধরা হল এখানে-

শুক্রবার (১৩-০১-২০২৩) :

ফজরের পর মাওলানা জিয়াউল হক রায়বেন্ড, মুআল্লিমিনদের সাথে মোজাকারা মাওলানা জিয়াউল হক, বাদ জুমা বয়ান মাওলানা ইসমাইল গুদরাহ, বাদ আসর মাওলানা যুবাইর আহমদ, বাদ মাগরিব মাওলানা আহমদ লাট, বাংলা অনুবাদ মাওলানা ওমর ফারুক।

শনিবার (১৪-০১-২০২৩) :

বাদ ফজর মাওলানা খুরশিদুল হক রায়বেন্ড, বাদ জোহর ভাই ওমর ফারুক, বাদ আসর মাওলানা জুহাইরুল হাসান, বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা, বাংলা অনুবাদ মাওলানা জুবায়ের আহমদ।

শনিবার বিশেষ বয়ান (সকাল) :

আলেমদের উদ্দেশ্যে বয়ান মাওলানা ইব্রাহিম দেওলা, ছাত্রদের উদ্দেশ্যে বয়ান মাওলানা খুরশিদুল হক রায়বেন্ড।

রবিবার (১৫-০১-২০২৩) :

হিদায়াতি বয়ান সাড়ে সাতটায় মাওলানা আবদুর রহমান, বাংলা অনুবাদ মাওলানা আব্দুল মতিন, বিশেষ নসিহত করবেন মাওলানা ইব্রাহিম দেওলা, বাংলা অনুবাদ মাওলানা জুবায়ের আহমদ, ইজতেমা মাঠের আখেরি মোনাজাত করবেন মাওলানা জুবায়ের আহমদ।

ইজতেমা মাঠের নামাজের সূচী:

জুমা ও জোহরের আজান ১টায়। জামাত ১.৩০। আসরের আজান ৩: ৫৫ জামাত ৪: ১৫ জুমা মাওলানা জুবায়ের আহমদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com