শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

সিটবেল্ট না পরায় ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাককে জরিমানা

amarsurma.com
সিটবেল্ট না পরায় ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাককে জরিমানা

আমার সুরমা ডটকম ডেস্ক:

এর আগে চলন্ত গাড়িতে সিটবেল্ট সরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ঋষি সুনাক। ওই ভিডিওতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে সিটবেল্ট ছাড়া গাড়িতে যেতে দেখা যায়। আর এতেই বিস্তর সমালোচনা শুরু হয়। এরপর সুনাক ভুল স্বীকার করেন। বৃহস্পতিবার তার জন্য ক্ষমাও চান তিনি।

সুনাক দেশে একশোটিরও বেশি প্রকল্পে অর্থায়নের জন্য তার সরকারের নতুন লেভেলিং আপ ফান্ড ঘোষণার প্রচার করার জন্য একটি ভিডিও করেন। চলন্ত গাড়ির পিছনের সিটে বসেই সেই ভিডিওটি করেন সুনাক। ভিডিও রেকর্ডিংয়ের সময় সিটবেল্ট খুলে নেন। আর সেটিই তার ভুল।

এদিকে সুনাকের এই কাজের জন্য তাকে কটাক্ষ করার সুযোগ ছাড়েনি লেবার পার্টি। লেবার পার্টির মুখপাত্র বলেছেন, ‘ঋষি সুনাক জানেন না কীভাবে সিটবেল্ট, তার ডেবিট কার্ড, ট্রেন পরিষেবা, অর্থনীতি, এই দেশ পরিচালনা করতে হয়। এই তালিকা প্রতিদিন বাড়ছে।’

সূত্র: বিবিসি ও রয়টার্স

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com