বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

একদিনেই যুদ্ধবিমানসহ ভারতে তিন বিমান বিধ্বস্ত

amarsurma.com
একদিনেই যুদ্ধবিমানসহ ভারতে তিন বিমান বিধ্বস্ত

আমার সুরমা ডটকম ডেস্ক:

মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ভারতের দুই রাজ্যে তিনটি বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে রাজস্থানে একটি চার্টার্ড বিমান, মধ্য প্রদেশে সুখোই-৩০ এবং মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। খবর এনডিটিভির।

সুখোই সু-৩০ ও মিরাজ ২০০০ হাজার মডেলের যুদ্ধবিমান দুইটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হতাহতের পরিমান এখনো জানা যায়নি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভেঙে পড়া যুদ্ধবিমান দুইটি ভারতের গোয়ালিয়র বিমানবাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়ন করা হয়। মধ্য প্রদেশে বিগত দুই দিন ধরে আকাশপথে মহড়া চলছিল। শনিবার সকালে গোয়ালিয়র এয়ারবেস থেকে সুখোই-৩০ ও মিরাজ ২০০০ নামের এই দুটি যুদ্ধবিমান উড়ান শুরু করে। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই মোরেনার কাছে দুটি বিমান ভেঙে পড়ে। বিমানের পাইলটদের এখনও খোঁজ মেলেনি। তারা বেঁচে আছেন কি না, তাও এখনও জানা যায়নি।

ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিধ্বস্ত বিমান দুটির ব্ল্যাকবক্সের সন্ধান চলছে।

এই দুই যুদ্ধবিমান ছাড়াও রাজস্থানের ভরতপুরেও একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে। ওই বিমানে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দারাই প্রথম বিমানটিকে বিধ্বস্ত হতে দেখেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com