বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

ডা. জাফরুল্লাহর লাশ দাফন আজ

amarsurma.com
ডা. জাফরুল্লাহর লাশ দাফন আজ

আমার সুরমা ডটকম:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর লাশ আজ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দাফন করা হবে। গতকাল বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গতকাল বেলা আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ধানমন্ডির নিজ বাসভবনে তাঁর প্রথম এবং ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজায় অংশ নেন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সিনিয়র আইনজীবী এম আমীর-উল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানাজার আগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিশ চৌধুরী বলেন, আমার বাবার সারাজীবনের ইচ্ছে ছিল তাঁর দেহ চিকিৎসা বিজ্ঞানের জন্য দান করা হোক। সন্তান হিসেবে, পরিবারের সদস্য হিসেবে আমরা এই আশাটি পূরণ করতে চেষ্টা করেছিলাম। এ জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজ কলেজ ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে দেহ দান করতে চেয়েছিলাম।’ বারিশ চৌধুরী বলেন, ‘কিন্তু দুই প্রতিষ্ঠান থেকেই শুনেছি, কেউ নেই যে আমার বাবার লাশে ছুরি লাগাতে পারবেন। সম্মান থেকেই এটি বলা হয়েছে। যখন সম্মান ও ভালোবাসা থেকে বলা হয়েছে কেউ হাত দিতে রাজি নয়, তাই সেটি নিয়ে আমাদের কিছু করার নেই। তাই কালকে সাভারে গণস্বাস্থ্যে কেন্দ্রে দাফন করব।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com