সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

সুনামগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর খুন, আটক ২

amarsurma.com
সুনামগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর খুন, আটক ২

আমার সুরমা ডটকম:

জামাইয়ের দায়ের কুপে শ্বশুর খুন হওয়ার ঘটনায় খুনি ও তার ভাইকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসি। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারণ বাজার এলাকার একটি ভাড়া বাসায়। স্থানীরা জানান, জামাই সেলিম উদ্দিন পেশায় সিএনজি চালক। তার গ্রামের বাড়ি ইউনিয়নের সাউদপুরে। তিনি থাকেন ধারণ বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায়। ওই বাসায় শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে দুই পরিবার একত্রে বসে আলোচনার এক পর্যায়ে কথা কাটাকাটি হলে সেলিম শ্বশুর মকবুল আলীকে হত্যা করে।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেও গ্রামের বাসিন্দা সেলিম উদ্দিনের শ্বশুর মকবুল আলীকে তার বাসায় খবর দিয়ে এনেছেন সেলিম উদ্দিন। বাসায় কন্যা সন্তানের জন্ম নিয়ে শ্বশুরের সাথে ঝগড়াঝাটি হয়েছে। এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে সে মকবুল আলীকে হত্যা করে। মকবুল আলীকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন। এলাকার লোকজন খুনি সেলিম উদ্দিন ও তার ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুন্দর আলী ও ইউপি সদস্য হেলাল আহমদ মকবুল আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক দুইজন আটকের বিষয় নিশ্চিত করে বলেন, আটক সেলিম উদ্দিনও গুরুতর আহত, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com