বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাইয়ে চোর সন্দেহে একজন আটক

amarsurma.com
দিরাইয়ে চোর সন্দেহে একজন আটক

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই পৌরশহরের থানাপয়েন্টস্থ জালাল সিটি সেন্টারের নীচতলা থেকে মঙ্গলবার ভোর ৪টা ৩৫ মিনিটে জীবন দাস (২২) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে মার্কেট কর্তৃপক্ষ। সে জেলার শাল্লা উপজেলার শরীফপুর গ্রামের পরেশ দাসের পুত্র।
জালাল সিটি সেন্টার ও দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সেন্টারের নীচতলায় পার্কিং এরিয়ায় রহস্যজনকভাবে একজনকে ঘুরাফেরা করতে দেখে মার্কেটের নিরাপত্তাকর্মী। এ সময় অফিস সহকারি ও নিরাপত্তাকর্মী মিলে আটক করে জিজ্ঞাসাবাদ করলে একেক সময় একেক তথ্য দেয়। পরে তাদের সন্দেহ হলে থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
দিরাই থানা পুলিশ জীবন দাসকে আটক করে শাল্লা থানায় যোগাযোগ করলে তার নামে সেখানে একাধিক চুরির মামলা রয়েছে বলে সূত্র জানায়। পরে তাকে মঙ্গলবার ১৫১ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com