সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

দিরাইয়ের হাওর থেকে ১০ হাজার মিটার জাল আটক

amarsurma.com
দিরাইয়ের হাওর থেকে ১০ হাজার মিটার জাল আটক

আমার সুরমা ডটকম:

মৎস্য প্রজনন ও নিরাপদ বৃদ্ধির সুবিধার্থে দিরাই উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওর ও কামার নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল, ছাই ও বস্তা জাল আটক করে ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় মৎস্য অফিস সূত্রে জানা যায়, হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষন এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে মোবাইল কোর্টের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শরীফুল আলমের নেতৃত্বে উপজেলার চাপতির হাওর ও কামার নদী থেকে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল, প্রায় ৪শত পিছ পুরাতন ছাই ও ৫ হাজার মিটার বস্তা জাল আটক করে তা ধ্বংস করে দেয়া হয়।
এ ব্যাপারে সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম জানান, উপজেলার খাল-বিল ও হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষার অংশ হিসেবে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশীয় মাছের নিরাপদ বিচরণ ও মৎস্য প্রজনন বৃদ্ধি করার লক্ষ্যে আগামিতেও অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com