মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
দিরাইয়ে ‘দিরাই বাসস্টেশন স্থানাস্তর বাস্তবায়ন কমিটি’র আত্মপ্রকাশ

দিরাইয়ে ‘দিরাই বাসস্টেশন স্থানাস্তর বাস্তবায়ন কমিটি’র আত্মপ্রকাশ

amarsurma.com
দিরাইয়ে ‘দিরাই বাসস্টেশন স্থানাস্তর বাস্তবায়ন কমিটি’র আত্মপ্রকাশ

আমার সুরমা ডটকম:

দিরাই উপজেলাসহ আশপাশের বেশ কয়েকটি উপজেলার জনসাধারণের সুনামগঞ্জ জেলাসহ বিভাগীয় সিলেট ও রাজধানীতে চলাচলের রাস্তা দিরাই বাসস্টেশনে নিয়মিত যানজটের সমাধানের লক্ষে মঙ্গলবার রাত ৮টায় দিরাই পৌরশহরের পানসি বিলাস রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সার্বিক পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আশরাফ আলী।
সভায় সর্বসম্মতিক্রমে দিরাই বাসস্টেশন স্থানাস্তর বাস্তবায়ন কমিটি নাম গৃহিত ও প্রায় অর্ধশত লোকের উপস্থিতিতে আবুল কাসেম চৌধুরীকে আহ্বায়ক ও মুহাম্মদ আব্দুল বাছির সরদারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন যুগ্ম-আহ্বায়ক মোঃ আশরাফ আলী, কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা ইয়াহইয়া, সদস্য সাইফুল ইসলাম, আমিরুল ইসলাম বাপ্পু, কাওছার আহমদ, শাহ আলম, মুহিবুর রহমান ওদুদ, রুবেল চৌধুরী, এমরান হোসেন, গওহর হোসেন, মশিউর রহমান, জুবের আহমদ, মাহফুজ আমিন, আব্দুল্লাহ মিয়া, সেবুল মিয়া, কামাল মিয়া, মাওলানা আসআদ আহমদ, সুজাউল হক, শামসুল ইসলাম। মতবিনিময় সভায় পরবর্তী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com