সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

দিরাই বাসস্টেশনের যানজট নিরসনে জমিয়তের মানববন্ধন

amarsurma.com
দিরাই বাসস্টেশনের যানজট নিরসনে জমিয়তের মানববন্ধন

আমার সুরমা ডটকম:

দিরাইয়ে এককাত্র বাসস্টেশনের যানজট নিরসন ও অন্যত্র নেয়ার দাবিতে দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর থানাপয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহিউদ্দীন কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী ও মাওলানা ওবায়দুল হক চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন দিরাই বাসস্টেশর স্থানান্তর বাস্তবায়ন কমিটি আহবায়ক আবুল কাশেম চৌধুরী, সদস্য সচিব হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, দিরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুুল ইসলাম (শফিক), দিরাই উপজেলা জাসদের সেক্রেটারি আমিনুল ইসলাম আমিন, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরীফপুরী, পৌরসভা জমিয়তের আহ্বায়ক হাফিজ হাবিবুর রহমান হাবিব, পৌর জমিয়তের সাবেক সেক্রেটারি মাওলানা সুহেল আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ মিয়া, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ রাজী, যুব নেতা সুমন মিয়া, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আইয়ুব খান প্রমুখ। উপস্থিত ছিলেন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত, বিভিন্ন রাজনেতিক দলের নেতৃবৃন্দসহ দিরাইয়ের সাধারণ জনতা।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, অনতিবিলম্বে দিরাই বাসস্ট্যান্ডের যানজট নিরসন করতে হবে এবং তা অনত্রে সরাতে হবে। তা না হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী ও পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় ও দিরাই থানার অফিসার ইন-চার্জ মোঃ মোক্তাদির হোসেনের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

amarsurma.com

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী ও পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com