সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

ঝুঁকিপূর্ণ সেতুতে লাল নিশানা দিলেন সাংবাদিক

amarsurma.com
ঝুঁকিপূর্ণ সেতুতে লাল নিশানা দিলেন সাংবাদিক

আমার সুরমা ডটকম:

প্রায় দেড় বছর আগে নির্মিত একটি কাঠের সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় এ বছর আর সেটি চলাচলের উপযুক্ত না থাকায় লাল নিশানা টাঙ্গিয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এ রোডে চলাচলকারী সকল যানবাহনের চালকদেরকে। ঝুঁকিপূর্ণ সেতুটির অবস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের উত্তর চান্দপুরে। আর এই লাল নিশানাটি টাঙ্গিয়ে দিয়েছেন সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার।
জানা যায়, দিরাই শহর থেকে কালনী সেতু হয়ে ইউনিয়নের রজনীগঞ্জ বাজারসহ পূর্বাঞ্চলে যাতায়াতকারী লোকজনের হেমন্তে অন্যতম রাস্তা এটি। ২০২২ সালের ২১ জুলাই থেকে ৩রা সেপ্টেম্বরের ভেতরে এই সেতু নির্মাণের কাজ শেষ হয়। ৬০ ফুট দৈর্ঘ, ৮ ফুট প্রস্থ ও ১৬ ফুট উচ্চতার দুটি সেতুর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৬ হাজার ৩৭৫ টাকা।
সরেজমিন দেখা যায়, সেতুর স্থানে আগে মাটির রাস্তা থাকায় যে কোন প্রকার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারত। এ রোড দিয়ে হেমন্তে দিরাই থেকে রজনীগঞ্জ বাজারসহ পূর্বাঞ্চলে প্রচুর মোটর সাইকেল, সিএনজি, পিকআপ, এক্সেভেলেটর, লাইটেস, ধান কাটার মেশিনসহ বিভিন্ন ধরণের যানবাহন চলে। গত বছর এগুলো চলাচল করতে গিয়ে এ পর্যন্ত বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়। এতে কোন ধরণের প্রাণহানি না ঘটলেও প্রচুর মালামাল নষ্ট হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার বলেন, আমরা প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়াত করি। সেতুটি নির্মাণে এর আশপাশের লোকজনের মতামত ছিল না। কিন্তু একটি মহল জনমত উপক্ষো করে তাদের পকেটভারীর স্বার্থে নির্মাণের সিদ্ধান্ত দিয়েছে। গত বছর জোড়াতালি দিয়ে চললেও এ বছর আর এটি ব্যবহার করা যাচ্ছে না। ফলে সাধারণ মানুষ চলাচলে ও প্রয়োজনীয় মালামাল নিতে সমস্যার সৃষ্টি হবে। এটি ভেঙ্গে দিয়ে মাটি ফেলে সড়কটি স্থায়ীভাবে নির্মাণ করলে মানুষের চলাচল ও মালামাল পরিবহনে কোন অসুবিধা হবে না।
করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস জানান, সেতুটি চলাচলের অনুপযোগি তা আমি নিজেও দেখেছি। যেহেতু একটি এনজিও সংস্থা এটি নির্মাণ করে দিয়েছে, তাই তাদের এবং উপজেলার পরিষদের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com